কেন আমরা আলাদা? জানুন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
তাজভীদসহ সহিহভাবে কুরআন পাঠের বিশেষ প্রশিক্ষণ এবং সুন্নাতে রাসুল্লাহ সাঃ এর হাদিসের শিক্ষা ও উপমহাদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কারিকুলামে পরিচালিত।
পূর্ণাঙ্গ দ্বীনি আমল ও আখলাক অনুশীলনের চমৎকার সুযোগ। এবং নৈতিক চরিত্র গঠনের সর্বাধিক চেষ্টার প্রয়াস।
দেশ সেরা অভিজ্ঞ উলামায়ে কেরাম ও সুদক্ষ শিক্ষকদের তত্ত্বাবধান পরিচালিত।
আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের আধুনিক সমন্বয়।
অত্র প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ২৪ ঘন্টায় সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়।
অত্র প্রতিষ্ঠানে সকল প্রকার মোবাইল ফোন ব্যবহার করা সম্পূন নিষেধ। প্রতিষ্ঠানে থাকাকালিন কোন মোবাইল ও ইলেকট্রিনিক্স ডিভাইস পাওয়া গেলে ফেরত দেওয়া হয়না এবং সেটি ধংস করা হয়। এবং প্রয়োজনে সেই ছাত্রকে বহিস্কার ও করা হতে পারে।
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।
প্রিয় দীনি ভাই ও বোন!
আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদেরকে অসংখ্য নেয়ামত এর মাঝে ডুবিয়ে রেখেছেন, যার শুকরিয়া আদায় করে শেষ কোন দিন করা যাবে না । তার মধ্য হতে বড় একটি নেয়ামত হচ্ছে প্রিয় সন্তান। আল্লাহ্ রব্বুল আলামিন সন্তান নামক এই নেয়ামত দিয়ে আমাদেরকে পরীক্ষা করার জন্য "আমানত" স্বরূপ দিয়েছেন। আল্লাহ্ রব্বুল আলামিন বলেন: তোমাদের ধন-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, (সূরাঃ তাগাবুন, আয়াত নং ১৫)। সন্তান নামক এই আমানতের যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য । যদি আমরা আমাদের সন্তানকে কুরআন-হাদিসের শিক্ষা না দিয়ে শুধু "পার্থিব"দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমরা সন্তানের হক আদায় করতে ব্যর্থ বলে আল্লাহর দরবারে বিবেচিত হব, পাশাপাশি আল্লাহ না করুক হয়তো ঐ সন্তানই আমাদের দুঃখের কারণ হবে।
সুতরাং আমাদের উচিত সন্তানকে "পার্থিব"দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কুরআন- হাদিসের শিক্ষায় শিক্ষিত করা।
কুরআনে কারিমের মর্যাদাঃ
এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন; রহমান তিনি, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন (সূরা রহমান ১-২)।
রাসুল সাঃ বলেন; তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন, (বুখারী শরীফ-১৪১৫)।
সন্তান নামক এই আমানতের যথাযথ হক আদায়ের লক্ষ্যে আপনার প্রিয় শহর গাইবান্ধায় সুনামের সহিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও অভিজ্ঞ পরিচালকের তত্বাবধানে ১৯৭০ সাল হইতে অদ্যাবধি ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে প্রতিষ্ঠিত যুগোপযোগী ঐতিহ্যবাহী আপনার প্রিয় প্রতিষ্ঠান "দারুল ফুরকান কওমি মাদরাসা ও এতিমখানাটি পরিচালিত হচ্ছে । যা আপনার ছেলে সন্তান কে শতভাগ মাদরাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করবে ইনশাআল্লাহ্। অত্র প্রতিষ্ঠানে আপনার সন্তান গড়ে উঠাবে নেক সন্তান হিসাবে, যা আপনার ইহকালিন/দুনিয়ার যিন্দেগীর সুখের পাশাপাশি মৃত্যু পরবর্তী যিন্দেগী তথা আখেরাতের যিন্দেগীরও সুখের ওসীলা হবে ইনশাআল্লাহ। পরিশেষে সকলের নিকট দুয়া কামনা করছি, রব্বে কারীম যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন! আমিন।মা' আসসালাম।
বর্তমান শিক্ষার্থী
দক্ষ শিক্ষক
সাফল্যের হার (100%)
গৌরবময় পথচলা (বছর)